সিংহ যুবরাজের মতো রুগ্ন চিড়িয়াখানাও

কুমিল্লা চিড়িয়াখানার সিংহ যুবরাজ প্রায় মুমূর্ষ, যুবরাজের মতো জীর্ণ দশা জেলার একমাত্র চিড়িয়াখানাটিরও।
কিছুদিন আগেও কুমিল্লা চিড়িয়াখানার একমাত্র আকর্ষণ ছিলো যুবরাজ নামের সিংহটি। কিন্তু এখন জীর্ণ-শীর্ণ যুবরাজকে দেখে হতাশ দর্শনার্থীরা। সিংহটিকে পর্যাপ্ত খাবার না দেয়ায় এ অবস্থা হয়েছে বলে অভিযোগ দর্শনার্থীদের।
তবে চিড়িয়াখানার দায়িত্বে থাকা পশু চিকিৎসক ডা. মোহাম্মদ নাজমুল হক জানান, বার্ধক্যজনিত কারণেই সিংহ যুবরাজের এ অবস্থা।
সিংহ যুবরাজের মত করুণ অবস্থা চিড়িয়াখানাটিরও। অযত্ন-অবহেলায় চিড়িয়াখানার বেশিরভাগ জায়গাই পরিণত হয়েছে ভাগাড়ে। ১৯টি খাঁচার প্রায় সবক'টি খালি। চিড়িয়াখানাটির এই দুরবস্থার জন্য কর্তৃপক্ষকেই দুষলেন ইজারাদার মোহাম্মদ মাসুদ।
সিংহ যুবরাজকে বাঁচাতে ব্যবস্থা নেয়ার কথা জানায় তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ এবং আশ্বাস দেন চিড়িয়াখানার উন্নয়নে ব্যবস্থা নেয়ারও।
0 Response to "সিংহ যুবরাজের মতো রুগ্ন চিড়িয়াখানাও"
Post a Comment