রায়নার কাছে মায়ন্তীর আবদার


সাম্প্রতিক সময়ের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা মায়ন্তী ল্যাঙ্গার এখন ক্রিকেট ভক্তদের কাছে এক পরিচিত নাম। ভারতের খেলা চলাকালীন সময়ে বিশ্বসেরা ক্রিকেট বিশেষজ্ঞদের সঙ্গে ম্যাচের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করতে দেখা যায় তাকে। তা ছাড়া ক্রিকেটবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানও উপস্থাপনা করেন তিনি। এ ছাড়া এর মধ্যে বেশ কয়েকটি বড় ক্রিকেট টুর্নামেন্ট এবং জনপ্রিয় কিছু টিভি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে ক্রিকেট ভক্তদের নজর কেড়েছেন তিনি। তবে এসবের বাইরেও মায়ন্তী ল্যাঙ্গারের আরেকটি পরিচয় রয়েছে। তিনি ভারতীয় অলরাউন্ডার স্টুয়ার্ট বিনির স্ত্রী। ২০১২ সালে ভালোবেসে পরস্পরের সঙ্গে বিয়েবন্ধনে জড়িয়েছেন স্টুয়ার্ট বিনি এবং মায়ন্তী ল্যাঙ্গার।

তবে এবার স্টুয়ার্ট বিনির এ সুন্দরী স্ত্রী এবং জনপ্রিয় উপস্থাপিকা আলোচনায় এসেছেন অন্য একটি কারণে। ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার কাছে অদ্ভুত এক আবদার করেছেন মায়ন্তী। ঘটনাটি ঘটে গত রোববার ভারতের কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত এবং সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ চলাকালীন সময়ে। সব সময়ের মতো সঞ্চালনার কাজে এদিন মাঠে উপস্থিত ছিলেন জনপ্রিয় এ টিভি উপস্থাপিকা। তখন কোনো এক প্রয়োজনে নিজের মোবাইলের ইন্টারনেট সার্ভিস চালু করতে গিয়ে মায়ন্তী দেখতে পান তার মোবাইলের আওতাভুক্ত একাধিক ওয়াইফাই সার্ভিসের মধ্যে একটির নাম সুরেশ রায়না। আর মায়ন্তীও এ বিষয়টি নিয়ে একটু মজা করতে ভুল করেননি। তিনি তার সেলফোনের পর্দায় সুরেশ রায়নার নামে প্রদর্শিত ওয়াইফাই লেখা দৃশ্যটির স্ক্রিনশট নিয়ে ছবিটি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্ট করা ছবিতে তিনি সুরেশ রায়নাকে উদ্দেশ করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেয়ারও আবদার জানিয়েছেন। তবে এ নিয়ে রায়না এবং মায়ন্তীর ভক্তদের মধ্যে বেশ আলোড়ন তৈরি হলেও এখনো পর্যন্ত এ বিষয়ে কিছুই বলেননি ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।

0 Response to "রায়নার কাছে মায়ন্তীর আবদার"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel