সৌদি যুবরাজের মৃত্যু সংবাদ গুজব
সৌদি যুবরাজের মৃত্যু সংবাদ গুজবআব্দুল আজিজ বিন ফাহাদের মৃত্যুর সংবাদ গুজব বলে জানিয়েছে সৌদি সরকার।
সৌদি যুবরাজ বেঁচে আছেন এবং সুস্থ আছেন বলেও জানায় দেশটির প্রশাসন। দেশটির তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন প্রিন্স আব্দুল আজিজ বিন ফাহাদের সম্পর্কে গণমাধ্যমে প্রচারিত তথ্য গুজব, এর কোনো সত্যতা নেই।
এর আগে গত সোমবার এই সৌদি যুবরাজকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করার সময় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে জানায় সিয়াত ডেইলি এবং ইন্ডিয়া টুডে।
সংবাদ মাধ্যম দুটিতে বলা হয় সৌদি রাজ পরিবারের দ্বন্দ্বের জেরে এই হত্যকাণ্ড ঘটতে পারে।
0 Response to "সৌদি যুবরাজের মৃত্যু সংবাদ গুজব"
Post a Comment