২৪ দিন মাঠে থাকবেন পিয়া
‘আপনি কখনো ক্রিকেট খেলেছেন?’
‘না না!’
‘ক্রিকেট খেলা দেখেছেন?’
‘হ্যাঁ। মাঠে গিয়ে দেখেছি। ফ্রি থাকলে বাসায়ও টিভিতে দেখি। এই তো সে দিন দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশের পুরো খেলা দেখেছি।’
‘ক্রিকেট তারকাদের সঙ্গে তো আপনি কাজ করেছেন।’
‘সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন, সৌম্য সরকার, মোস্তাফিজ আর মিরাজের সঙ্গে কাজ করছি।’
বললেন জান্নাতুল ফেরদৌস পিয়া, জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী। এবার তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা নিয়ে টিভি আয়োজন মাঠ থেকে সঞ্চালনা করবেন। এরই মধ্যে বিপিএল ও গাজী টিভি কর্তৃপক্ষের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে।
৪ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পিয়া জানান, তার আগের দিন সন্ধ্যায় খাদি উৎসবে তিনি র্যাম্পে হাঁটবেন। বিপিএলে অংশ নেবেন পরদিন থেকে। এরপর এই খেলার পুরো সময়টায় ২৪ দিন তিনি সিলেট, ঢাকা আর চট্টগ্রামে থাকবেন। বিপিএলের সব কটি খেলা মাঠ থেকে সরাসরি দেখাবে গাজী টিভি।
পিয়া বললেন, ‘আমি মাঠ থেকে উপস্থাপনা করব। স্টুডিওতে থাকবেন সামিয়া আফরিন আর মারিয়া নূর। আশা করছি, সবাই মিলে আমরা দর্শকদের দারুণ কিছু উপহার দিতে পারব।’
র্যাম্প মডেল হলেও পিয়া এরই মধ্যে কাজ করেছেন বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে। উপস্থাপনা করেছেন ট্রাভেল শো।

0 Response to "২৪ দিন মাঠে থাকবেন পিয়া"
Post a Comment