ব্রেড রোল



ব্রেড রোল ::-
উপকরনঃ
১. পাউরুটি – ৪টা বড় সইজের
২. ডিম – ৩টা + ১ টা ডিম এর সাদা অংশ রোল গড়ানোর জন্য
৩. টমেটো – ১ টা মাঝারি সইজের
৪. ম্যাওনিজ – ২ টেবিল চামচ
৫. লবন – সাদ অনুযায়ী
৬. সয়াবিন তেল – ১ কাপ (প্রায়)
৭. ১ বাটি কুসুম গরম পানি সাথে ১ চিমটি লবন মেশানো
প্রণালী:
প্রথমে রোল এর ভেতরে দেয়ার ফিলিং গুলো তৈরী করতে হবে। চিকন করে কাটা টমেটো এর সাথে ৩টা
ডিম ভালো করে বিট করতে হবে। সাথে ম্যাওনিজ দিয়ে আবার বিট করতে হবে। এর পর ফ্রায়্প্যান এ তেল
গরম হলে এই মিশ্রন টি ঢেলে ঝুরি করতে হবে। হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এরই মধ্যে কুসুম গরম
লবন পানি তে পাউরুটি ডুবাতে হবে যতক্ষণ পর্যন্ত না সফট হয়, পরে ওটাকে ২ হাতে এর তালু দিয়ে চাপ
দিয়ে পানি ঝরিয়ে ফেলতে হবে এবং আটা এর রুটির মত চিকন করতে হবে। তবে বেশি চাপ দিয়া বা বেশি
নরম করা ,তাহলে ভেঙ্গে যাবে। তারপর তৈরী করা ফিলিং গুলো পাউরুটি এর উপর দিয়ে আসতে আসতে করে
হাত এর তালু দিয়ে চেপে চেপে ঢুকিয়ে রোল এর মত করে ফেলতে হবে মুড়িয়ে। এর পর তৈরী করা ডিম এর
সাদা অংশের মধ্যে রোল টি গড়িয়ে ফ্রেপ্যান এ মাঝারি আঁচে ভাজতে হবে। আর খেয়াল রাখতে হবে, বেশি আঁচে
ভেজে ফেললে রোল টা পুরে যাবে বা ভিতরে কাচা থেকে যাবে। হালকা বাদামী রং হয়ে এলেই আপনার ভাজা শেষ।
এবার গরম গরম পরিবেশন করুন মজাদার ব্রেড রোল।

0 Response to "ব্রেড রোল"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel