শুরু হওয়ার অপেক্ষায় বিপিএল
আসরকে স্বাগত জানাতে 'গ্রীন গ্যালারি' খ্যাত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। চার ছক্কার আসরে দর্শকদের মাতিয়ে রাখতে তৈরী করা হয়েছে স্পোর্টিং উইকেট। সেইসাথে খেলাগুলো নির্বিঘ্ন করতে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও।
প্রথমবারের মতো সবুজের সাম্রাজ্য সিলেটে বিপিএলের আসর, তাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঘিরে আয়োজকদের মনযোগ একটু বেশিই। নির্ধারিত সময়ের আগে ভেন্যু প্রস্তুত করতে জোরেসোরে চলছে কাজ।
পাহাড়-টিলা আর চা-বাগানে ঘেরা স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে এশিয়ার একমাত্র 'গ্রীন গ্যালারী'। যুব বিশ্বকাপ, প্রমীলা টি টোয়েন্টি আসরের অনেক খেলার সফল আয়োজন হয়েছে এই ভেন্যুতে। এবারের আসরে এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশ্বাস বিসিবি কর্তাদের।
ইতোমধ্যে দুটি দল সিলেট এসে অনুশীলন শুরু করেছে।
আগামী ৪ঠা নভেম্বর থেকে ৮ই নভেম্বর পর্যন্ত আসরের উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে।

0 Response to "শুরু হওয়ার অপেক্ষায় বিপিএল"
Post a Comment